Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সিবিআই দপ্তরে না গিয়ে এসএসকেএম পৌঁছলেন অনুব্রত, ভর্তি হলেন হাসপাতালে

গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সিবিআইয়ের জেরা এড়াতে ইতিমধ্যেই আইনী রক্ষাকবচ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। এর আগে একাধিকবার সিবিআইয়ের কাছে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। এবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ  তাঁকে রক্ষাকবচ দেয়নি ।

গতকাল রাতেই তিনি কলকাতায় আসেন। তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে তিনি সকাল সোয়া এগারোটা নাগাদ অনুব্রতর গাড়ি গিয়ে পৌছায় এসএসকেএমে। অনুব্রত না পৌঁছলেও নিজাম প্যালেসে পৌঁছেছেন তাঁর আইনজীবীরা। তবে হাসপাতাল থেকে অনুব্রত সিবিআইয়ের দফতরে যাবেন কি না তা স্পষ্ট নয়।

উডবার্ন ব্লকের সাড়ে বারো নম্বর কেবিনে রয়েছেন অনুব্রত। তার চিকিৎসা শুরু হয়েছে।

বেলা সাড়ে এগারোটার কিছু আগে এসএসকেএমে পৌঁছয় অনুব্রতর গাড়ি। জানা যায় আবার অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত। বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বুকে কিছু সমস্যা এবং অস্বস্তি বোধ করায় হাসপাতালে আসেন।

সিবিআই এর কাছে হাজিরা এড়াতেই অসুস্থতার ভান বলে কটাক্ষ করেছে বিরোধীরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories