Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

এক চোখ বিশিষ্ট, নাক বিহীন আশ্চর্যজনক বাছুর জন্মানোয় চাঞ্চল্য নদীয়ায়

সুরজিত দাস, নদীয়াঃ এক চোখ বিশিষ্ট, নাক বিহীন আশ্চর্যজনক বাছুর জন্মানোর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপ প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায়। নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে এসে ভিড় জমাতে থাকেন ওই এলাকায়। জানা যায়, নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গান্ধী ঘোষের পালিত একটি গর্ভবতী গরু এদিন প্রতাপ নগর হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় বাঁধা ছিল। সে সময় হঠাৎই গরুটি একটি বাছুর প্রসব করে। এরপর স্থানীয় মানুষজন লক্ষ্য করেন, বাছুরটির কপালে  মাত্র একটি চোখ রয়েছে, এছাড়াও কোন নাক নেই। বাছুরটির জন্মাবার পর মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। যা দেখে সাময়িকভাবে হতভম্ব হয়ে যান ওই এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। খবরটি জানাজানি হতেই উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন। দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি গরু লালন পালন করছেন কিন্তু নজিরবিহীন এই ঘটনা আগে কখনো তিনি দেখেননি বলে এই দিন জানান গরুটির মালিক গান্ধী ঘোষ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories