Saturday, September 5, 2026
28 C
Kolkata

উদ্ধার প্রাপ্তবয়স্ক বিলুপ্তপ্রায় একটি অসুস্থ বাজপাখি

এক কৃষকের তৎপরতায় উদ্ধার হলো অসুস্থ বিলুপ্তপ্রায় প্রাপ্তবয়স্ক একটি বাজপাখি। জানা যায়, শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত ব্রম্য শাসন খড়ের মাঠ এলাকার কৃষক রামচন্দ্র হাজরা এলাকারই তার একটি আম বাগানের রক্ষনাবেক্ষনের সময় অসুস্থ বিলুপ্তপ্রায় একটি বাজপাখি মাটিতে পড়ে থাকতে দেখে। এরপরে ওই কৃষক ওই বাজপাখি টিকে মাটি থেকে উদ্ধার করে সোজা শান্তিপুর পশু হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। শান্তিপুর পশু হাসপাতালে এসে পৌঁছায় অনুপম সাহা, এরপর পূর্ণবয়স্ক বাজপাখি টিকে প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করে। অনুপম সাহা জানান, বাজপাখি টিকে এখন প্রাথমিক চিকিৎসা করা হলো এখন বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে, সেখানেই বাজ পাখিটির পুনরায় চিকিৎসা করানো হবে। যদিও উদ্ধারকারী অনুপম সাহা বলেন, এই ধরনের পূর্ণবয়স্ক বাজপাখি এখন সচরাচর দেখা যায় না, যদিও তারা উঁচু গাছে থাকতে ভালবাসে। কিন্তু বিভিন্ন টাওয়ারের রেডিয়েশন বেশি থাকায় ক্ষতি হচ্ছে এ ধরনের বিলুপ্তপ্রায় পাখি গুলির।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories