Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

রাতের অন্ধকারে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার চেষ্টা দুষ্কৃতীদের

এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন আহত। ঘটনাটি নদীয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডের। জানা যায় ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী নারায়ন দে রবিবার রাত্রে তার বাড়ির লাগোয়া একটি বাগানবাড়িতে ছিলেন। তখনই একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। এরপরে তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোড়া গুলি তৃণমূল কর্মী নারায়ণ দের গলায় গিয়ে লাগে। দুষ্কৃতীদের গুলির শব্দে ছুটে আসে এলাকার লোকজন। ততক্ষনে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর পরেই তড়িঘড়ি ওই তৃণমূল কর্মী কে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। যদিও তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় চাকদা দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাধন বিশ্বাস বলেন, “নারায়ন দে চাকদার ১৮ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, তার পাশাপাশি সক্রিয় তৃণমূল কর্মী, দীর্ঘদিন ধরেই তৃণমূল দলটি করে আসছে। আমরা ঘটনা শুনতে পেরেই তাকে নিয়ে কল্যাণীতে চলে আসি এখন তার শারীরিক অবস্থা একটু ভালোর দিকে।” যদিও তৃণমূল কর্মী কে গুলি করার ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট করা যায়নি। তবে এই ঘটনার সাথে বিরোধী শক্তির যোগসাজশ আছে বলেই দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে তৃণমূল কর্মী কে গুলি করে খুন করার চেষ্টার ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories