Wednesday, October 21, 2026
24 C
Kolkata

সকাল থেকে গোটা নদীয়া জেলা জুড়ে ঝোড়ো হওয়া সাথে ভারী বৃষ্টি, চরম সমস্যায় হাজার হাজার ধান চাষীরা

অশনির প্রভাব গোটা নদীয়া জেলা জুড়ে। বুধবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ছায়া, বেলা একটু বেড়ে যাওয়ার সাথে সাথে নদীয়া জেলা জুড়ে শুরু হয় ঝড়ো হাওয়া, পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও আবার শুরু হয় অতি ভারী বৃষ্টিপাত, শুধু ভারী বৃষ্টিপাত নয়, সাথে বজ্রবিদ্যুৎ। গতকালকেও গোটা নদীয়া জেলা জুড়ে ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে ক্ষতির মুখে পড়তে হয় ধান চাষীদের। একাধিক ধান চাষের জমিতে জল জমে যাওয়ার কারণে কৃষকরা সেই ধান কেটে জমির পাশে ঝেড়ে ফেলার ব্যবস্থা করে। মঙ্গলবারও একইভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আবারো ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে ধান চাষীরা এমনটাই ইঙ্গিত চাষীদের। অশনির সংকেত পাওয়ার পর থেকেই আগেভাগে খুব অল্প সংখ্যক কৃষক তাদের ফসল কেটে ঘরে তুলে ফেলেছেন, কিন্তু এখনো অনেক চাষের জমিতে অনেক কাঁচা সবজি থেকে শুরু করে ধান রয়ে গেছে। মঙ্গলবারও যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চাষীদের। চাষীদের দাবি এই বৃষ্টিপাত হওয়ার ফলে জমিতে ধানে কল হয় যেতে পারে। যেহেতু ঝড় হওয়ার ফলে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে সেই কারণে ক্ষতির সম্ভাবনা আরও বেশি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories