Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

এসএসসি দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ

এসএসসি দুর্নীতিতে যুক্তদের গ্রেফতারের দাবি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এবার জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখান নদিয়া জেলা শিক্ষক-শিক্ষিকা সমিতি সংগঠন। মঙ্গলবার নদীয়া জেলার কৃষ্ণনগরে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। যেভাবে এসএসসি দুর্নীতি সামনে এসেছে তদন্তে নেমে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী সহ একাধিক ব্যক্তিদের। মূলত তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছে তারা।

এ বিষয়ে নদীয়া জেলা শিক্ষক-শিক্ষিকা সমিতি সংগঠনের সম্পাদক প্রমোদ রঞ্জন দাস বলেন, এসএসসি তে যে সমস্ত মন্ত্রীদের নাম জড়িয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি চাকরির ক্ষেত্রে যে অনলাইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটিও বাতিল করতে হবে। শুধু তাই নয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ অবিলম্বে দিতে হবে পাশাপাশি মাদ্রাসা ছাত্র ছাত্রীরা বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছে। সে বিষয়েও শিক্ষা অধিদপ্তর কে নজর দিতে হবে। এদিন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শিক্ষা আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেয় তারা। তাদের দাবি শিক্ষা দপ্তরের নিয়োগের ক্ষেত্রে অবিলম্বে সঠিক পদ্ধতি গ্রহণ করা না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে নামবেন তারা বলে জানিয়েছেন।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories