Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

স্বাস্থ্যসাথী মামলা এবার হাইকোর্টে, আগামী সপ্তাহেই শুনানি

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রোজেক্টের একটি হল স্বাস্থ্যসাথী প্রকল্প। কিন্তু সময় যত গড়িয়েছে এই প্রকল্প নিয়ে অজস্র জলঘোলা হয়েছে, তৈরী হয়েছে বিতর্ক, এসেছে হাজার অভিযোগ। বিভিন্ন সময় রোগী বা রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ এসেছে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেড যে নেই সে কথা লিখিতভাবে জানানো হচ্ছে না। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। হাসপাতালে সমস্যা জানানোর লোক নেই। তত্‍ক্ষণাত্‍ ওই পরিস্থিতিতে কাকে জানালে সমস্যার সমাধান হবে? রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এমন একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন অক্ষয় কুমার সারেঙ্গি। মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চকে জানান, হাসপাতালে স্বাস্থ্যসাথীর হেল্প ডেস্ক আছে, কিন্তু নিয়ন্ত্রণ হাসপাতালের হাতেই। ফলে এই প্রকল্পের পরিষেবা নিয়ে ধোঁয়াশা থাকছে। তা ছাড়া কারও কোনও অভিযোগ থাকলে তা সরকারের কাছে পৌঁছবে কী করে? সরকার যে হেল্পলাইন নম্বর দিয়েছে সেখানে অনেক সময় যোগাযোগই করা যায় না বলেও অভিযোগ তাঁর। মামলাকারীর আবেদন, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালগুলির হেল্প ডেস্কে সরকারি লোক রাখা হোক। প্রকল্পের সুবিধা দেওয়া না হলে সঙ্গে সঙ্গে অভিযোগ নেওয়া হোক। অভিযোগ ফেলে না রেখে দ্রুত নিষ্পত্তি করুক স্বাস্থ্য কমিশন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আগামী সপ্তাহে এই মামলা শুনবে।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories