Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মুসলিমদের উপরের হামলার ভিডিও প্রকাশের জন্য উত্তরপ্রদেশ পুলিশের মামলা মিল্লাত টাইমস এর সম্পাদক শামস তাবরেজ কাসমির বিরুদ্ধে

উত্তরপ্রদেশ পুলিশ টুইটারে কানপুর সহিংসতার ভিডিও পোস্ট করার জন্য সাংবাদিক এবং মিল্লাত টাইমস এর সম্পাদক শামস তাবরেজ কাসমির বিরুদ্ধে মামলা করেছে।

কাসমির বিরুদ্ধে উস্কানিমূলক এবং ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে আইপিসির ৫০৫ এবং ৫০৭ এবং আইটি আইনের ৬৬ ধারায় মামলা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

গত শুক্রবার কানপুরের মুসলিমদের একটি প্রতিবাদ সভায় কিছু হিন্দু সংগঠন আক্রমণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  

উল্লেখ্য, একটি ইংরেজি খবরের চ্যানেল টাইমস নাও এর টক শো তে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা মুহাম্মদ (সাঃ) এর নিয়ে কু মন্তব্য করলে সারা দেশে জুড়ে প্রতিবাদ শুরু হয়। সেই প্রতিবাদ পৌছায় কানপুরেও। গত শুক্রবার কানপুরের একটি মুসলিম সংগঠন প্যারেড মার্কেটে দোকান বন্ধ করার আহ্বান জানিয়ে সভা করে।

এরপর সেখানে হিন্দু দলগুলো বিক্ষোভরত মুসলমানদের ওপর ঢিল ছুড়তে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে হিন্দু জনতা পুলিশের উপস্থিতিতে মুসলমানদের ওপর হামলা করছে।

এই ঘটনার ভিডিও মিল্লাত টাইমস এর সম্পাদক শামস তাবরেজ কাসমি তার টুইটারে শেয়ার করেন। এরপরেই এদিন তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

ফোনে মকতুব মিডিয়ার সাথে কথা বলার সময়, কাসেমি এই এফআইএর এর নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে মিডিয়াকে ভয় দেখানোর প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন।

ভিডিও শেয়ার করার জন্য শুধু শামস তাবরেজ কাসমির বিরুদ্ধেই নয়, সেদিনের সেই সভা যারা আয়োজন করেছিলেন তাদের বিরুদ্ধেও উত্তরপ্রদেশের বিজেপি সরকার মামলা দায়ের করেছে।

মানবাধিকার কর্মীরা প্রতিবাদকারীদের উপরে মামলা দায়ের করাকে বৈষম্যমূলক আচরণ বলে উল্লেখ করেছেন। এছাড়াও প্রতিবাদ করা মানুষের সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে। তাই এই আচরণ একেবারেও গ্রহনযোগ্য নয় বলে উল্লেখ করেছেন তারা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories