Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ভাল বিক্রির আশায় রথ তৈরীতে ব্যস্ত নবদ্বীপের মিস্ত্রি পাড়া! তবে পথের কাটা কাচামালের মূল্য বৃদ্ধি।

নদীয়াঃ হাতে গোনা ক দিন পরই রথ যাত্রা উৎসব। তাই রথযাত্রা উৎসবকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সর্বত্রই।নবদ্বীপ শহরের মঠ মন্দির সহ ইস্কন মায়াপুরে মন্দিরে সর্বত্রই উৎসব মুখর।
রথ উৎসবকে ঘিরে বিভিন্ন ব্যবসায়ীরাও আশায় বুক বাঁধে, কারন রথ থেকে উল্টো রথ মাঝে বেশ কদিন অন্তর থাকে। আর প্রায় সব জায়গাতেই রথ কে কেন্দ্র করে বিভিন্ন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক তেমনি এই উৎসবের আনন্দে ছোটরাও মেতে ওঠে ছোট রথ নিয়ে। আর এই ছোটদের রথ তৈরী করতেই এখন ব্যস্ত নবদ্বীপ শহরের ৭ ও ৮ নং ওয়ার্ডের রানীর চড়া এলাকার মিস্ত্রি পাড়া এলাকা। সময় কম ফলত দম ফেলার ফুরসত নেই তাদের।
বিভিন্ন মাপের রথ তৈরী হচ্ছে এলাকায়। এক কথায় রথ উৎসবে লক্ষ্মীলাভের এই সুযোগ হাতছাড়া করতে চান না শিল্পীরা। তাই দিনরাত চলছে কাজ। গত দু’বছর করোনার থাবায় রথের আনন্দ মাটি হয়েছে। কিন্তু এবছর পরিস্থিতি ভাল। তাই রথযাত্রা হবে জাঁকজমক করে এই আশায় তারা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। তবে সবের মধ্যেও কোথাও যেন একটু মন ভার শিল্পী দের, কারন নিত্যপ্রয়োজনিয় জিনিসপত্রের পাশাপাশি মূল্য বৃদ্ধি হয়েছে রথ তৈরীর সামগ্রী তে ও শ্রমিকদের মজুরি তেও। ফলত ছোটদের রথের দাম যে এবার বেশ কিছু টা বাড়বে তা বলার অপেক্ষা রাখো না এমনাটাই জানালেন শিল্পী আনন্দ শর্মা। তবে তা সত্ত্বেও ভালো বিক্রি হবে বলে আশা তাঁরও আর এই আশায় শিল্পী শুকুমার শর্মার রথ তৈরীর কাজে হাত লাগিয়েছে তার ভাইঝি সৌমিলি শর্মা। সেও জানায় করোনায় গত দু বছর সব কেড়ে নিয়েছে, এবছর রথে হয়তো একটু ভাল বিক্রি হবে, সময় কম হাতে তাই জেঠুর কাজে হাতে হাত লাগিয়ে করা।
সব মিলিয়ে রথ উৎসবকে ঘিরে যেমন ভক্ত দের মধ্যে উন্মাদনা আছে পাশাপাশি বিভিন্ন ব্যাবসায়ী রাও ভাল বিকি কিনির আশায় বুক বেধে আছে। দ্রব্য মূল্যের বৃদ্ধির বেরা জাল টপকে মধ্যবিত্ত তথা সাধারণ মানুষ উৎসবের আনন্দে কতোটা গাঁ ভাষাতে পারে যাতে ব্যবসায়ীরাও আশাহত না হয় সেটাই দেখা এখন সময়ের অপেক্ষা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories