Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

NCHRO-র উদ্যোগে হিউম্যান রাইটস ওয়ার্কশপ মুর্শিদাবাদে

দেশজুড়ে মানবাধিকার লঙ্ঘন যখন নিয়ম হয়ে দাড়িয়েছে তখন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে যেসব মানবাধিকার সংগঠন তাদের মধ্যে NCHRO অন্যতম। আর তাই মানবাধিকার লঙ্ঘন এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে আজ ২৮ আগষ্ট রবিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে আয়োজিত হল হিউম্যান রাইটস ওয়ার্কশপ।
এদিনের এই ওয়ার্কশপে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন স্কুল ও কলেজের শিক্ষক ও বিভিন্ন সমাজকর্মী।

আলোচনা করছেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক আনসার ইন্দোরি

হিউম্যান রাইটস ওয়ার্কশপে এদিন উপস্থিত ছিলেন NCHRO এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনসার ইন্দোরি, তিনি কোন ঘটনার ফ্যাক্ট চেক কীভাবে করতে হবে সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও মানবাধিকার সংগঠন এপিডিআর এর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মিলন মালাকার উপস্থিত ছিলেন, তিনি মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আলোচনা করেন। দিল্লি থেকে আগত ইশু জয়সওয়াল আলোচনা করেন কীভাবে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা যায় সে বিষয়ে।
এছাড়াও এদিনের এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি শিবশঙ্কর মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সোরাব হোসেন, সদস্য আবুল হাসান মন্ডল, মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি আব্দুর রহিম, স্থানীয় চাচন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান প্রমুখ।

এদিনের পুরো ওয়ার্কশপটি পরিচালনা করেন রাজ্য কমিটির কোঅর্ডিনেটর নিজাম পারভেজ।
এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয়। রাজ্য সভাপতি শিবশঙ্কর মন্ডলের বক্তব্যের মধ্য দিয়ে এদিনের ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories