Wednesday, October 21, 2026
24 C
Kolkata

করোমণ্ডল  দুর্ঘটনার পর ঠাঁই হয়েছিল শত শত মৃতদেহের, ভেঙে ফেলা হচ্ছে সেই বাহানগা হাই স্কুল

এনভিটিভি, ওয়েবডেস্ক: করোমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরে বাহানাগার একটি সরকারি স্কুলকে একটি অস্থায়ী মর্গে পরিণত করা হয়। সেখানে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ রাখা হয়েছিল। এই স্কুলের একাংশ শুক্রবার ভেঙে ফেলা হয়েছে। বালাসোরে সরকার পরিচালিত বাহানাগা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা ওই বিল্ডিংটিতে নিজেদের ক্লাসে ফিরে যেতে অনিচ্ছুক বলে জানা যায়। সেখানে ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হওয়ার পরে একটি অস্থায়ী মর্গ হিসাবে ব্যবহৃত হয়েছিল। স্কুল পরিচালন কমিটি রাজ্য সরকারের কাছে পুরানো স্কুল ভবনটি ভেঙে ফেলার আবেদন করেছিল, কারণ অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা এখানে ফিরে যেতে অনিচ্ছুক ছিলেন বলে জানা যায়। কমিটি বলেছিল যে ভবনটি আর নিরাপদ নয় এবং এই ঘটনায় পড়ুয়া ও অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। ২ জুন ট্রেন দুর্ঘটনার পরপরই, ৬৫ বছরের পুরনো স্কুলের ভবনে মৃতদেহগুলি আনা হয়। বাহানাগা হাইস্কুলের প্রধান শিক্ষিকা প্রমিলা সাঁই বলেছেন, ‘ছোট ছাত্ররা ভয় পাচ্ছে’। সাঁই আরও যোগ করেছেন যে স্কুলের তরফে ‘আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনা করার এবং তাদের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য কিছু আচার পালন করার পরিকল্পনা করেছে’ প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে স্কুলের কিছু সিনিয়র ছাত্র এবং এনসিসি ক্যাডেট ট্রেন দুর্ঘটনার পরে উদ্ধার কাজে যোগও দিয়েছিলেন। বালাসোরের জেলা কালেক্টর দত্তাত্রয় ভৌসাহেব শিন্ডে বৃহস্পতিবার স্কুল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘আমি স্কুল পরিচালনা কমিটির সদস্য, প্রধান শিক্ষিকা, অন্যান্য কর্মচারী এবং স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করেছি। তারা পুরানো বিল্ডিংটি ভেঙে এটি সংস্কার করতে চান যাতে বাচ্চাদের কোনও ভয় অথবা ক্লাসে উপস্থিত হওয়ার শঙ্কা না থাকে’। ২ জুনের ভয়াবহ দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং ১১০০ জনেরও বেশি মানুষ আহত হন। দুর্ঘটনার ফলে ব্যস্ত রুটে পণ্য ও যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রবিবার গভীর রাতে ফের ট্রেন চলাচল শুরু হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories