Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

তাজিকিস্তানে মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

এনভিটিভি, ওয়েবডেস্ক: তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইমাম আবু হানিফা গ্র্যান্ড মসজিদ চালু হয়েছে। গত ৮ জুন মধ্য এশিয়ার বৃহত্তম এই মসজিদ উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান। কাতার সরকারের অর্থায়নে মসজিদটি নির্মাণে সময় লাগে প্রায় ১৪ বছর। এতে প্রায় এক শ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। মসজিদের চারপাশে রয়েছে চারটি মিনার। এর মধ্যে দুটির উচ্চতা ৭৪ মিটার এবং অন্য দুটির উচ্চতা ২১ মিটার। তা ছাড়া ৪৩ মিটার উচ্চতার সুদৃশ্য গম্বুজ এবং ৩৫ মিটার উঁচু ১৭টি গম্বুজ রয়েছে। মসজিদের মূল কাঠামোর আয়তন ৬২ হাজার বর্গ মিটারের চেয়ে বেশি।এখানে একসঙ্গে এক লাখ ৩৩ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। এর মধ্যে মসজিদের ভেতরে ৬২ হাজার মুসল্লির ধারণক্ষমতা রয়েছে। তাজিকিস্তানের ধর্মবিষয়ক কমিটির প্রধান সুলাইমান দাওলাত জাদাহ বলেন, রাজধানী দুশানবের ইমাম আবু হানিফা মসজিদ মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। কাতার সরকারের অর্থায়নে তৈরি মসজিদটি বিভিন্ন দেশের কাতারের ধর্মীয় ও মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং শান্তি, স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories