Saturday, September 5, 2026
28 C
Kolkata

খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

এনভিটিভি, ওয়েবডেস্ক:খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ইমরান শেখ। জানা গিয়েছে, নিহতের পরিবারের তরফে মোট ১৫ জনের বিরুদ্ধে এফআই আর দায়ের করা হয়। সেখানে প্রথমেই নাম ছিল ইমরানের। ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়েছিলেন অধীর চৌধুরী। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন নিহত ফুলচাঁদ প্রচার করছিলেন বন্ধুদের সঙ্গে। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর। পরিবারের অভিযোগের ভিত্তিতে কাজল শেখ ও সফিক শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেরা করে এবার গ্রেপ্তার করা হল মূল অভিযুক্ত ইমরান শেখকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories