Saturday, September 5, 2026
30 C
Kolkata

‘অতি মারাত্মক’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘বিপর্যয়’

এনভিটিভি, ওয়েবডেস্ক: আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ঘণ্টায় পাঁচ কিলোমিটার গতিতে এগিয়ে উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে অতি মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। আজ রবিবার দেওয়া আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ‘বিপর্যয়’ সম্ভবত আগামী ১৫ জুন উত্তর-পূর্ব দিকে-পাকিস্তান এবং ভারতের গুজরাটের সৌরাষ্ট্র এবং কুচ উপকূলের দিকে যাবে। এ ব্যাপারে রবিবার এক টুইট বার্তায় সংস্থাটি বলেছে, ‘ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের মুম্বাই থেকে পূর্ব-দক্ষিণপূর্ব দিক থেকে ৬০০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছিল। আগামী ১৫ জুন এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে পাকিস্তান এবং তৎসংলগ্নীয় সৌরাষ্ট্র এবং কুচ উপকূলের দিকে পৌঁছতে পারে। সংস্থাটি আরো জানিয়েছে, ঘূর্ণিঝড়টি খুব দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চায় করছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, যখন একটি নিম্নচাপের তিন মিনিটের গড় বাতাসের গতিবেগ ৬৩ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হয় তখন এটিকে ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়। বাতাসের গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ ১১৮ থেকে ১৬৫ কিলোমিটার হলে অতিপ্রবল এবং বাতাসের গতিবেগ ১৬৬ থেকে ২২০ কিলোমিটার হলে অতি মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়। ঘূর্ণিঝড় বিপর্যয়ের বাতাসের গতিবেগ রবিবারের হিসাব অনুযায়ী ১৬৬ থেকে ২২০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। এদিকে ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রাখায় পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার জানায়, ঘূর্ণিঝড়টি বন্দর থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ ছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল হলেই করাচি বন্দরে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories