Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আটক তিন 

এনভিটিভি, ওয়েবডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আটক তিন। জানা গেছে, সিবিআই দফায় দফায় স্টেশনে ও রিলে রুম–সহ একাধিক বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। গোপন সাক্ষ‌্য নিতে সোমবার তিন কর্মচারীকে আটক করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তিনজনের মধ্যে একজন স্টেশনের কর্তব‌্যরত মাস্টার, একজন টেকনিক্যাল ও একজন নন টেকনিক্যাল কর্মী। তদন্তের নিরিখে একাধিক রেলকর্মীর মোবাইল ফোন আগেই বাজেয়াপ্ত করেছিল সিবিআই। তাঁদের কল রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। ঘটনার দিনের হোয়াটসঅ্যাপ মেসেজ, ইন্টারনেট সার্চ হিস্ট্রিও খতিয়ে দেখছে সিবিআই।  গত ২ জুন ওড়িশায় বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। মারা যান ২৮৮ জন। আহত হাজারের বেশি। এরপরই ঘটনার তদন্ত শুরু করে রেলসুরক্ষা কমিশন। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। অবশেষে তিন জনকে আটক করেছে সিবিআই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories