Wednesday, October 21, 2026
29 C
Kolkata

ভোটের লড়াইয়ে সামিল মা, একমাসের সন্তানকে কোলে নিয়েই জমা দিলেন মনোনয়ন

এনভিটিভি, ওয়েবডেস্ক: গড়তে চান সুস্থ সমাজ। নিজের সন্তানের জন্য। আগামী দিনের কথা ভেবে। তাই কোলের একরত্তি শিশু সন্তানকে নিয়েই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি। সুচেতনা মণ্ডল। হাওড়া জগৎবল্লভপুরের লস্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। সিপিএমের হয়ে ভোটযুদ্ধে লড়াইয়ে নেমেছেন তিনি। মঙ্গলবার প্রবল গরমকেও উপেক্ষা করে একমাস বয়সী শিশুসন্তানকে নিয়ে এসে মনোনয়ন জমা দিলেন।  সুচেতনার কথায়, ‘আমি তো সারাজীবন বেঁচে থাকব না। তাই আমার সন্তানের কথা ভেবে আমাকে এগিয়ে আসতে হয়েছে। সে যাতে সুরক্ষিত থাকে এবং তার যাতে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয় সেজন্যই আমার এই লড়াই।’ ভোটের ময়দানে ইতিমধ্যেই শুরু হয়েছে গোলমাল। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আসছে হিংসার খবর। এই অবস্থায় তিনি কি আতঙ্কিত? সুচেতনা বলেন, ‘চারিদিকে ‘আতঙ্ক আতঙ্ক’ বলে যে কথাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা আদতে কিছুই নয়। ঘুরে দাঁড়ালেই আর কোনও আতঙ্ক থাকবে না।’ এই ছোট্ট শিশুকে নিয়ে কি ভোটের প্রচারেও বেরোবেন? সুচেতনার কথায়, ‘প্রয়োজন পড়লে হয়ত বেরবো। কিন্তু মনে হয় আমাকে একাই বেরোতে হবে। বাচ্চাটা বড্ড ছোট।’

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories