Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ইম্ফলে কারফিউ উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ

এনভিটিভি, ওয়েবডেস্ক: অশান্তি থামার নাম নেই ভারতের মণিপুরে। এবার সহিংসতার আগুন ছুঁয়ে ফেলল রাজধানী ইম্ফলকেও। বৃহস্পতিবার কারফিউ উপেক্ষা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীতে বিভিন্ন পাড়ায় একাধিক বাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার গোলমালের সূত্রপাত হয় ইম্ফলের শহরতলি নিউ চিকন এলাকায়। সেখানে একটি সরু গলিতে মুখোমুখি হয়ে পড়ে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ফায়ার সার্ভিসকেও কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একটি সূত্রের দাবি, ফায়ার সার্ভিস যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে জন্য র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) এলাকা ঘিরে ফেলে। ফাটানো হতে থাকে কাঁদানে গ্যাসের শেল। এর আগে বুধবার মণিপুরের খামেনলোক গ্রামে ঢুকে ৯ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে অন্য পক্ষ। তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ইম্ফল। ১২ সদস্যবিশিষ্ট মণিপুর মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেন। বুধবার তার বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। অবশ্য সে সময় নিজের বাড়িতে ছিলেন না মন্ত্রী। তাই প্রাণে বেঁচে যান। গত ৩ মে থেকে জাতিগত সহিংসতায় জ্বলছে মণিপুর। মূল লড়াই কুকি সম্প্রদায়ের সঙ্গে মেইতেইদের। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে সেনা মোতায়েন করতে হয়েছে। মণিপুরে সহিংসতা শুরু হওয়ার সপ্তাহ তিনেক পর সে রাজ্য ঘুরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা-ও নিভছে না অশান্তির আগুন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories