Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

অজিত ইস্যুতে নীরবতা ভাঙলেন শরদ পাওয়ার, ফোন করলেন মমতা

এনভিটিভি, ওয়েব ডেস্ক: রবিবার সকাল থেকেই আলোচনায় পাওয়ার হাউস। অজিত পাওয়ার, ক্ষোভে, বিদ্রোহে এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছেন রবিবার সকালে। তার আগে বেশ কিছু বিধায়কদের নিয়ে বৈঠকেও বসেছিলেন তিনি। কিন্তু এসব জানতেন শরদ পাওয়ার। রবিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ পান অজিত। দিনভর অজিত ইস্যুর পর এবার নীরবতা ভাঙলেন খোদ শরদ পাওয়ার। বললেন, দুর্নীতির অভিযোগ মুক্ত হল হল। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেছেন বর্ষীয়ান নেতা। তিনি বলেন, ‘ দুদিন আগেই প্রধানমন্ত্রী এনসিপি সম্পর্কে বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন এনসিপি সমাপ্ত হয় গিয়েছে। তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন।’ অজিত পাওয়ার সহ ৯ জনের এনডিএ সরকারে শপথ নেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘আমার দলের কয়েকজন সহকর্মী শপথ নিলেন। এবার সব অভিযোগ থেকে অমর মুক্ত।’ বর্ষীয়ান নেতা  শীঘ্রই সত্য প্রকাশ্যে আসার কথাও বলেছেন আজ। অন্যদিকে এই পরিস্থিতিতে শরদ পাওয়ারকে ফোন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন খোদ শরদ পাওয়ার। পাশে থাকার বার্তা দিয়ে ফোন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উল্লেখ্য, আগামীকাল দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শরদ পাওয়ার। 

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories