Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মদ খেয়ে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব বিজেপি নেতার’, সরব বিরোধীরা

এনভিটিভি, ওয়েব ডেস্ক: রাস্তায় বসে থাকা আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে। সরব হয়েছে বিরোধীরা। মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, একটি দোকানের সিঁড়িতে বসে রয়েছেন আদিবাসী এক যুবক। প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি টলতে টলতে আসছেন। মদ্যপ অবস্থায় তিনি রাস্তার ধারে এক ব্য়ক্তির সামনে এসে দাঁড়ান, তাঁর হাতে সিগারেট ধরা ছিল। রাস্তার ধারে বসেছিলেন দশমত রাভাত নামক এক ৩৬ বছর বয়সী ব্যক্তি। তাঁর সামনে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে তাঁর মুখে প্রস্রাব করতে থাকেন অভিযুক্ত প্রাবেশ শুক্ল।

কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি। সেইসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তারইমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনেও মামলা দায়েরের নির্দেশ দেন তিনি। তারপর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৪, ধারা ৫০৪ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories