Sunday, September 6, 2026
28 C
Kolkata

পঞ্চায়েত নির্বাচন: ‘ফলপ্রকাশের পর ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকুক রাজ্যে’ প্রস্তাব কলকাতা হাইকোর্টের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পর ১০ দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকুক রাজ্যে। আর সেই মর্মে কেন্দ্রের কাছে আবেদন জানাক রাজ্য নির্বাচন কমিশন। এমনই প্রস্তাব কলকাতা হাই কোর্টের। পাশাপাশি ভোটের আগেরদিন অর্থাৎ শুক্রবার সন্ধের মধ্যে বাহিনীকে যথাযথ জায়গায় মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আদালত আরও নির্দেশ দিয়েছে, “কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন আইজি, বিএসএফ।  রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এ ব্যাপারে তাঁকে তথ্য দিয়ে সাহায্য করবেন। বাহিনী মোতায়েনের বিষয় আইজি, বিএসএফ, কমিশন ও পুলিশ সমন্বয় সাধন করে মোতায়েন করবে। এই বিষয় আদালত হস্তক্ষেপ করবেনা। বাতিল ব্যালটে প্রিসাইডিং অফিসারকে স্বাক্ষর করতে হবে। কোথাও থেকে যেন কোনও অভিযোগ না আসে, তার জন্য সব চেষ্টা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories