Sunday, September 6, 2026
28 C
Kolkata

লিজিয়ঁ দ্য অনার সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ তাঁর হাতে তুলে দেন লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সম্মান পেলেন তিনি।

জানা গিয়েছে, যুদ্ধবিমান কেনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে দু’দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিখ্যাত এলিস প্যালেসে মোদির জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থা করেছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ। সেই অনুষ্ঠানেই তাঁকে লিজিয়ঁ দ্য অনারে ভূষিত করা হয়। তারপরেই ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, মার্সেইতে একটি কনসুলেট খুলতে চলেছে ভারত। তার পাশাপাশি ফ্রান্সে পড়াশোনা করা ভারতীয়দের জন্য পাঁচ বছরের ওয়ার্ক ভিসার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আগে এই ভিসার মেয়াদ ছিল দু’বছর। 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories