Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের প্রাক্তন সর্বোচ্চ নেতা খামেনেই নিহত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তাঁর দ্বিতীয় ছেলে মুজতবা খামেনেই-র নাম। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে শেষকৃত্য শেষ হওয়ার পরই নতুন নেতার নাম প্রকাশ করা হতে পারে।

এই সময়ে ইরান নানা রাজনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি মুজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে তা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশের ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ ‘Assembly of Experts’-এ নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। অনেকের মতে, প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পস মুজতবাকে সমর্থন করছে।

এদিকে এই সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে। ইসরায়েলের-এর প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেছেন, প্রয়োজনে মুজতবাকেও লক্ষ্য করা হতে পারে। অন্যদিকে মার্কো রুবিও ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories