Saturday, October 24, 2026
30 C
Kolkata

মণিপুর ইস্যু: সংসদ ভবনের বাইরে ধরনা ইন্ডিয়া জোটের শরিকদের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুর ইস্যু ঘিরে সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করলো ইন্ডিয়া জোটের শরিকরা। নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিরোধীদের মূল দাবি একটাই, লোকসভা ও রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে বিবৃতি দিতে হবে।

এদিন ধরনার শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরাতে রাজস্থান, বাংলার প্রসঙ্গ তুলে আনছেন নেতা, মন্ত্রীরা। কিন্তু তাতে লাভ নেই। বাংলার সঙ্গে তুলনায় হয় না। বাংলায় কখনও ইন্টারনেট বন্ধ হয়নি। মণিপুরে তা বন্ধ করতে বাধ্য হয়েছে। কী ঘটছে, সকলেই তা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী কোনও প্রতিশ্রুতি রাখতে পারেন না। ২০২২-এর মধ্যে দেশের সবার মাথার উপর ছাদ থাকবে। কিন্তু এখনও কত মানুষ ছাদহীন। আর এদিকে কত টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। লজ্জায় মাথায় হেঁট হয়ে যায়।” 

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Topics

Related Articles

Popular Categories