Monday, June 8, 2026
39 C
Kolkata

সুপ্রিম কোর্টে শুরু হলো ৩৭০ ধারা বিলোপ সংক্রান্ত মামলার শুনানি

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বুধবার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সাংবিধানিক বেঞ্চে শুরু হল ৩৭০ ধারা বিলোপ সংক্রান্ত মামলার শুনানি। বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কৌশল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত। জানা গিয়েছে, সোমবার ও শুক্রবার ছাড়া বাকি দিনগুলিতে নিয়মিত এই মামলার শুনানি হবে।

কি হয়েছে আজ?

এদিন মামলাকারী পক্ষের প্রধান আইনজীবী কপিল সিবাল জানান, “মামলা নিয়ে কারও প্রসঙ্গে কোনও মন্তব্য করবোনা ৷ তবে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কোনওভাবে দোষারোপ করতে চাইনা ৷

শুনানির প্রথমে কপিল সিবাল আদালত কক্ষে একটি চিঠি পাঠ করে শোনান যেখানে বলা হয়েছে, “১৯৪৭ সালে পাকিস্তান জম্মু-কাশ্মীরে সামরিক অভিযান চালায় ৷ সেই সময় ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে এই চিঠিটি লেখেন জম্মু-কাশ্মীরের মহারাজা হরি সিং।”

অন্যদিকে প্রবীণ আইনজীবী জানান, “১৫ অগস্ট দেশ স্বাধীন হয়েছিল ৷ তখনও জম্মু-কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়নি ৷ প্রায় সব রাজারা তাঁদের রাজ্যগুলি ভারত সরকারের হাতে তুলে দিলেও মহারাজ হরি সিং তা চাননি ৷ কাশ্মীর ভারতের হয় সে বছর অক্টোবরে।”

এরপর কপিল সিবাল জানিয়েছেন, তিনি আজ ও কাল পর্যন্ত তাঁর বক্তব্য আদালতে পেশ করবেন ৷ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, সওয়াল-জবাবের সময় কোনও তথ্য যেন আরেকটির ঘাড়ে চেপে না যায় ৷ তাই মামলাকারী পক্ষের প্রধান আইনজীবী ৩৭০ ধারার সব দিক দিয়ে বলতে পারবেন ৷ বাকি আইনজীবীরা কিছু নির্দিষ্ট বিষয়গুলি নিয়ে বলার সুযোগ পাবেন ৷

কি ঘটেছিল?

২০১৯ সালের ৫ই অগস্ট এনডিএর নেতৃত্বে গঠিত বিজেপি সরকার ৩৭০ ধারা বিলোপ করে ৷ জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদার তকমা হারায় ৷ এরপর জম্মু-কাশ্মীর ও লাদাখ দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় সরকার।

Hot this week

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

৬৬১ কোটির সরকারি তহবিল তছরুপের অভিযোগ, একাধিক শহরে সিবিআইয়ের তল্লাশি!

দেশে এবার একের পর এক আর্থিক অনিয়মের ঘটনা সামনে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

Topics

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

Related Articles

Popular Categories