Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেকারির নাম নিয়ে বিতর্ক, হায়দরাবাদে করাচি বেকারিতে বিজেপি কর্মীদের হামলা

শনিবার বিকেল ৩টার দিকে হায়দরাবাদের শামশাবাদ এলাকায় করাচি বেকারির একটি শাখায় বিজেপি-র কিছু কর্মী বেকারির মধ্যে ভাঙচুর চালায়। তারা দাবি করে বেকারির নাম থেকে ‘করাচি’ শব্দটি বাদ দিতে হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিনে বের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দোকানের কর্মীদের কোনো ক্ষতি হয়নি বলে জানান আরজিআই এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর কে বলরাজু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপি কর্মীরা দোকানের সাইনবোর্ডকে নষ্ট করে এবং কর্মীদের হুমকি দেয়। তারা স্লোগান দিয়ে দাবি করে, করাচি পাকিস্তানের শহর, তাই ভারতের মাটিতে এই নাম রাখলে হবে না।

তবে, দীর্ঘ সময় ধরে করাচি বেকারি ভারতে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে এটি প্রতিষ্ঠা করেন একটি পরিবার, যারা দেশভাগের সময় পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। বর্তমানে এই বেকারির দেশজুড়ে ২০টির বেশি শাখা রয়েছে। তবে এর আগেও পুলওয়ামা অ্যাটাকের সময় ২০১৯ সালে ঠিক একই ভাবে একটি হামলা এই বেকারির উপর ঘটে ছিল।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories