Tuesday, October 20, 2026
27 C
Kolkata

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে মিছিল ডেকে সমাজমাধ্যমে ট্রোলের মুখে বামেরা।

গোটা দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বঙ্গ সিপিআইএম ডাক দিয়েছে শান্তি সম্প্রীতির মিছিলের। ধর্মতলা থেকে শিয়ালদহ। এই মিছিলকে কেন্দ্র করেই বিরোধীরা কটাক্ষের সুরে বলেছেন বামেরা চিরকাল দেশবিরোধী ভূমিকা পালন করেছে যুদ্ধকালীন পরিস্থিতির সময়। ১৯৬২ চিন এর সঙ্গে যুদ্ধ হোক অথবা আজ পাকিস্তান বামেরা দেশের স্বার্থে নাকি কখনও ছিলনা। বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ তো আর এক পা এগিয়ে সোশ্যাল মিডিয়াতে বামেদের এই কর্মসূচি নিয়ে একটি বিতর্কিত ব্যঙ্গাত্মক কার্টুন পোষ্ট করেছেন। বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। শুধুমাত্র রুদ্রনীল ঘোষ নয় বিজেপি আইনজীবি তরুনজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়াতে বামেদের রীতিমতো ধিক্কার জানিয়েছেন। পাল্টা সিপিআইএম নেতারা জানিয়েছেন বিট্রিশদের দালালী যারা করেছে সেই সাভারকারদের উত্তরসুরীদের থেকে তারা দেশপ্রেম এর পাঠ নেবেননা। আরো এক পা এগিয়ে এক বাম নেতা জানান ” সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে এই যুদ্ধজিগির আসলে ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে আরএসএস এবং বিজেপি ” যদিও সিপিআইএম তার অফিশিয়াল বিবৃতির মাধ্যমে ইতিমধ্যেই জানিয়েছে এই পরিস্থিতিতে তারা কেন্দ্রীয় সরকার এর সাথেই আছেন। একই সাথে পাহেলগাঁও হত্যাকাণ্ডের এর সঠিক বিচারের দাবি তুলেছেন তারা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories