Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সংসদে হেনস্থার শিকার হওয়া দানিশ আলিকে সাসপেন্ড করল মায়াবতীর দল

দলবিরোধী কাজের অভিযোগে সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড করল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। 

গতকার শনিবার (৯ ডিসেম্বর) বিএসপি এক বিবৃতিতে তাকে সাসপেন্ড করার কথা জানায়। ওই বিবৃতিতে বলা হয়, বহু বার দানিশকে সতর্ক করা হলেও তিনি ‘দলবিরোধী’ কার্যকলাপ চালিয়ে গিয়েছেন। তাই তাঁকে বহিষ্কার করতে ‘বাধ্য’ হচ্ছে দল।

এর আগে দানিশকে প্রকাশ্যে সংসদে কটূ্ক্তি করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি।জাত-ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। পরে এথিক্স কমিটিতেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার নিজের দলেও ব্রাত্য বিএসপি সাংসদ দানিশ আলি। 

 মায়াবতী বেশ কিছুদিন ধরেই কংগ্রেস এবং বিজেপির  সঙ্গে সমদূরত্ব বজায় রাখার নীতি নিয়ে এগোচ্ছেন। ইন্ডিয়া জোটেও তিনি যোগ দেননি। দানিশের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে দল।

দানিশ আলি রাজনৈতিক কেরিয়ার শুরু করেন দেবেগৌড়ার দল জেডি(এস) থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে দেবেগৌড়ার সম্মতিক্রমেই উত্তরপ্রদেশের আমরোহা থেকে বিএসপির (BSP) টিকিটে ভোটে লড়েন দানিশ। বিজেপির প্রবল হাওয়ার মধ্যেও তিনি ওই মুসলিম অধ্যুষিত আসনটি জেতেন ৬৩ হাজার ভোটে। সেবার সমাজবাদী পার্টির সঙ্গে জোট ছিল বিএসপির। রাজনৈতিক মহলে জল্পনা, বিএসপি থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কংগ্রেসে বা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories