Sunday, September 6, 2026
28 C
Kolkata

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়ে আইসিজের সিদ্ধান্ত আজ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের রায় ঘোষণা করা হবে আজ।

আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে জরুরি ব্যবস্থা জারি করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। মামলাটি দুই সপ্তাহ আগে শুরু হয়। সে সময় দুটি দেশই এ বিষয়ে সাক্ষ্য দেয়।  ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।

জানা গেছে, আন্তর্জাতিক আদালত রায়ে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত দেবেন না। গাজায় জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে আদালতে।

ইতিমধ্যেই আইসিজের রায় না মানার ঘোষণা দিয়েছে ইসরাইল।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন বেসামরিক। তখন প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামলাকারীরা। এই হামলার প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

জায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories