Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সিএএ বিরোধীতার জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের মতুয়াগড়ে

দেশে সিএএ লাগু করা হলো লোকসভা নির্বাচনের পূবের। এ আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদ করছেন বিরোধীরা।

এর মধ্যেই আইনের বিরোধীতা করে বক্তব্য দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিভেদ ছড়াবে অভিযোগ তুলে বাগদা থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গোপাল গোয়ালি নামে এক ব্যক্তি।

তার দাবি, মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে উস্কানিমূলখ বক্তব্য দিচ্ছেন। এর মাধ্যমে বিভেদ আরো বাড়বে।

একইদিন সিএএ আইনের বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিএএ’র কোনও স্বচ্ছতা নেই৷ এটা টোটাল ভাঁওতা৷ নির্বাচনের আগে এটা বিজেপির যুদ্ধ যুদ্ধ খেলা, জুমলাবাজি৷ আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনও ব্যক্তি আলাদ করে নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন? যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তারা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব হারাবেন, অনুপ্রবেশকারী হয়ে যাবেন৷ এটা অধিকার কাড়ার খেলা৷ আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কি না কোনও গ্যারান্টি নেই৷ সম্পত্তি হারাবেন। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন৷’

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories