Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

গুজরাটে তারাবির নামাজে বিদেশী শিক্ষার্থীর উপর হামলা, গ্রেফতার ২

ক্যাম্পাসে তারাবির নামাজ পড়ার জেরে মারধর করা হলো গুজরাট বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিদেশী ছাত্রকে।

আহত শিক্ষার্থীরা উজবেকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার নাগরিক। শিক্ষার্থীরা এ ব্লকে তাদের কক্ষে নামাজ পড়ার সময় একদল লোক নামাজের প্রতিবাদে ধর্মীয় স্লোগান দিলেই উত্তেজনা ছড়ায়।

এরপরই ওই পাঁচ বিদেশী শিক্ষার্থীর ‍উপর হামলা চালানো হয়। আহত পাঁচ ছাত্রকে এসভিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ হামলায় অন্তত পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গুজরাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও মসজিদ নেই।  হোস্টেলের ভেতরেই তারাবির নামাজ পড়ছিলেন ছাত্ররা। এ সময় লাঠি ও ছুরি নিয়ে একদল জনতা হোস্টেলে হামলা চালায়। এ সময় বিভিন্ন কক্ষও ভাঙচুর করে হামলাকারীরা।

আফগানিস্তানের এক শিক্ষার্থী বলেন, হামলার সময় তারা জিজ্ঞেস করে, কে হোস্টেলে নামাজ পড়ার অনুমতি দিয়েছে? তারপর তারা ল্যাপটপ, ফোন ও বাইকও ভাঙচুর করে। ছাত্ররা বলেন, হামলাকারীদের থামানোর চেষ্টা করলে ব্যর্থ হন ছাত্রাবাসের নিরাপত্তারক্ষীরা।

এই বিশ্ববিদ্যালয়ে এশিয়া, আফ্রিা ও ইউরোপীয় দেশগুলি থেকে আনুমানিক ২০০ শিক্ষার্থী পড়ালেখা করে থাকে। তাদের সবাই হামলা হওয়া এ ব্লকেই থাকে।

এদিকে হামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি।

গ্রেপ্তারকৃতদের নাম হিতেশ মেভাদা এবং ভারত প্যাটেল।

পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, ২০-২৫ জনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত করার জন্য কর্মীদের নয়টি দল গঠন করা হয়েছে।

এ ঘটনার ব্যাপারে জামালপুর খাদিয়ার কংগ্রেস বিধায়ক ইমরান খেদাওয়ালা বলেছেন, “প্রায় ৩০ জনের একটি দল রাত ১০.৩০ টার দিকে নামাজের সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে এলাকায় প্রবেশ করে এবং আন্তর্জাতিক ছাত্রদের উপর হামলা চালায়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories