Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

হায়দরাবাদে মসজিদকে লক্ষ্য করে তীর ছুড়ার ভঙ্গি বিজেপি প্রার্থীর

হায়দরাবাদ লোকসভা আসনের বিজেপি প্রার্থী মাধবী লাথা মসজিদকে লক্ষ্য করে তীর ছুড়ার অঙ্গভঙ্গি করছেন এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিরোধীরা তার এই কর্মকান্ডের সমলোচনা করেছেন।

বিরোধীদের ধারণা, বুধবার রাম নবমীর মিছিলের সময় মসজিদকে শ্যুট করার এই অঙ্গভঙ্গি করেন ওই প্রার্থী।

এদিকে বিষয়টি অস্বীকার করে বিজেপি প্রার্থী মাধবী লাথা বলেছেন, ভিডিওটি “অসম্পূর্ণ”। মিডিয়ার মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। আমি ক্ষমা চাই। আমি সব ধর্মকে সম্মান করি।

এ ব্যাপারে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের নেতা এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেছিন বিজেপি শহরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। তেলেঙ্গানা এবং হায়দরাবাদের মানুষ বিজেপি কি করতে চাইছে জানে। জনগণকে তাদের ভোট বুদ্ধি দিয়ে দিতে বলব।

বিজেপি প্রার্থীর “অশ্লীল এবং উত্তেজক” আচরণ জনগণ সহ্য করবে না বলেও জানান তিনি।

এই ভিডিওটি সম্পর্কে প্রধান নির্বাচনী কর্মকর্তা বিকাশ রাজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এই ধরনের ভিডিও তার নজরে আসেনি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories