Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

পশ্চিমবঙ্গ ভবিষ্যতে বাংলাদেশের অংশে পরিণত হবে: বিজেপি সাংসদ

পশ্চিমবঙ্গকে সঠিক দিকনির্দেশনা দেওয়া না হলে এটি বাংলাদেশের একটি অংশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্য সৌমিত্র খান।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যদের দেখিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এতটাই মুসলিম তুষ্টকরণ ঘটছে যে ১০ বছর পর তারা (হিন্দুরা) আর রাজ্য থেকে সংসদে আসবে না।

মঙ্গলবার লোকসভায়  হিন্দিতে দেওয়া ভাষণে তিনি বলেন, সেখানে (পশ্চিমবঙ্গে) মুসলমান রাষ্ট্র কায়েম হয়ে গেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে হিন্দুরা জয় শ্রীরাম বলতে পারে না, সরস্বতী ও কালীপূজা করতে পারে না।

তৃণমূলের পক্ষ থেকে দাবিটি উড়িয়ে দেওয়া হয়েছে।  তৃণমূলের দাবি পশ্চিমবঙ্গে বিভিন্ন দেব-দেবীর পূজা গত ১০ বছরে প্রবলভাবে বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও জনসভায় বিজেপির এই বক্তব্যের কড়া বিরোধিতা করেছেন।

সৌমিত্র খান আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করা যাচ্ছে না। বাংলায় এটি একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে তারা রাজ্যপাল, রাষ্ট্রপতি ও আদালতের কথা শুনবে না।

তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে রাজ্যে বিরোধীদের হত্যা করছে—লোকসভায় এমন দাবি করে সৌমিত্র খান বলেন, ‘তারা (তৃণমূল কংগ্রেস) বিরোধীদের কথা বলে, কিন্তু তারা নিজেরা দুই শরও বেশি বিজেপি কর্মীকে হত্যা করেছে। সাম্প্রতিক নির্বাচনের পর আমাদের যুব মোর্চার কর্মীকে হত্যা করা হয়েছে। রাজ্যে কোনো স্বাধীনতা নেই। বিজেপিকে সমর্থন করার জন্য কোচবিহারে এক নারীকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছে।’

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories