Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কলকাতায় বায়ুদূষণে প্রতি বছর মৃত্যু প্রায় ৫ হাজার বলছে গবেষণা

কলকাতার প্রতিবছর বায়ুদূষণের কারণে মারা যাচ্ছেন ৪ হাজার ৭০০ জন এই ভয়ঙ্কর তথ্যটি জানানো হয়েছে দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের সমীক্ষায়।

ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের ১০টি শহরে বায়ুদূষণের কারণে প্রতিবছর ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়। তালিকায় রয়েছে কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, পুনে, সিমলা, এবং বারাণসী।

বায়ুদূষণে মৃত্যুতে দিল্লি শীর্ষে।  প্রতি বছর ১২ হাজার মানুষের মৃত্যু ঘটে দিল্লাতে। মুম্বাইয়ে এই সংখ্যা ৫ হাজার ১০০। কলকাতায় বছরে বায়ুদূষণের কারণে ৪ হাজার ৭০০ জন মারা যান। বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম সিমলায়, মাত্র ৫৯।

গ্লোবাল এয়ার কোয়ালিটির ২০২২ সালের রিপোর্ট অনুসারে, ২০১৯ সালে কলকাতা ছিল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর।

এমডিপিআই-এর ২০১৭ সালের সমীক্ষায় দেখা গেছে, কলকাতার পরিবহন ব্যবস্থার দুর্বল রক্ষণাবেক্ষণ এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপক জ্বালানি ব্যবহার শহরের বায়ুদূষণের মূল কারণ। কলকাতায় রাস্তায় মোট জায়গার মাত্র ৬ শতাংশ রয়েছে, যা যানবাহনের গড় গতি কমিয়ে দেয় এবং যানজটে নির্গত ধোঁয়া দূষণ বাড়িয়ে তোলে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories