Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রধান শিক্ষকের নৃত্য, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

মানিকচক: কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও শিক্ষকদের নাচের ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তদন্তের দাবি তুলেছেন।

স্কুল কর্তৃপক্ষ তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল, যার শেষ দিন ছিল বুধবার। ওইদিন ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গানের আসরও ছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নাজিবুল হকসহ অন্যান্য শিক্ষকরা মঞ্চে ছাত্রীদের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।

বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র মোহাম্মদ রহমত বলেন, “স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ধরনের নাচগানের আয়োজন অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। বিষয়টি তদন্ত করা প্রয়োজন।” তবে এ নিয়ে প্রধান শিক্ষক নাজিবুল হকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ একাধিকবার ফোন ও মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) বাণীব্রত দাস জানিয়েছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং খতিয়ে দেখবেন যে, বিদ্যালয়ে ঠিক কী ধরনের অনুষ্ঠান হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই ঘটনায় কোনো পদক্ষেপ নেয় কি না।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories