Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সোমবার সন্ধ্যা ৭:৫৬ মিনিট নাগাদ এসপ্লানেডমেট্রো স্টেশনে এক ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সোমবার সন্ধ্যা ৭:৫৬ মিনিট নাগাদ এসপ্লানেড
মেট্রো স্টেশনে এক ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সূত্র মারফত জানা গেছে ঝাঁপ দেওয়ার পর তিনটি বগি যুবকের উপর দিয়ে চলে যায় এবং দুটি বগীর মাঝের ভেস্টিভিউল অঞ্চলে যুবকের শরীর আটকে যায়। তৎক্ষণাৎ, মেট্রো কর্তৃপক্ষ তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। মেট্রো কর্মীরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ঐ ব্যক্তিকে উদ্ধার করেন। এই ঘটনার ফলে, ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত রুটে সেবা চালু থাকলেও, চাঁদনী চক, এস প্ল্যানেড এবং পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ থাকার কারণে যাত্রীদের ভিড় বেড়ে অফিস ফেরত যাত্রীদের চলাচলে জটিলতা দেখা দেয়। অনেকেই বিকল্পভাবে সড়কপথ অবলম্বন করতে বাধ্য হন।

গত মাসে কবি নজরুল স্টেশনে ঘটে যাওয়া অনুরূপ আত্মহত্যার প্রচেষ্টায় ব্যক্তিকে উদ্ধার করা সত্ত্বেও তিনি পরে হাসপাতালে প্রাণ হারান। এমন একাধিক ঘটনার পটভূমিতে, যাত্রী ও কর্তৃপক্ষ উভয়ের মাঝে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠছে।

এই পরিস্থিতির মোকাবিলায়, মেট্রো কর্তৃপক্ষ সম্প্রতি কালীঘাট স্টেশনের প্ল্যাটফর্মে আত্মহত্যার চেষ্টা রোধে কিছু গার্ডরেল স্থাপন করেছে। তবে, নিত্যযাত্রীদের মতে, গার্ডরেলের মধ্যে যে ব্যবধান রয়েছে তা অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। অধিকাংশ যাত্রী মনে করেন, শুধুমাত্র একদিকে গার্ডরেল বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মহত্যার প্রচেষ্টা থামানো সম্ভাব্য নয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories