Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাত্রই রাজনৈতিক মহলে জলপোনা : তৃণমূল নাকি বিজেপি কর্ম তা নিয়ে রয়েছে ধোঁয়াশা

পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায় বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এক শারীরিক প্রতিবন্ধী মহিলার মুখ গামছা দিয়ে বেঁধে তাকে ধর্ষণ করা হয়। মহিলা কিছুটা মানসিক বিকারগ্রস্থ বলে জানা যাচ্ছে। গতকাল বাড়িতে একা ছিল ওই মহিলা। এই সুযোগ নিয়ে ৫৭ বছর বয়সী এক প্রতিবেশী নির্বিঘ্নে ঢুকে পড়ে তার বাড়িতে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাসকদল অভিযোগ করছে, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি বিজেপি কর্মী সমর্থক।

পুলিশ মারফত জানা গিয়েছে, ধর্ষণের পর মহিলাকে রীতিমতো হুমকি দেয় অভিযুক্ত। তবে শেষ রক্ষা আর হয়ে ওঠেনি। স্থানীয়রা জানিয়েছে, ঘটনা জানাজানি হওয়া মাত্রই সালিশি সভা বসিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে শেষমেষ মহিলার পরিবার সবং থানায় অভিযোগ দায়ের করে। এরপর পুলিশের ভয় এলাকা ছেড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত। সোমবার রাতে অভিযুক্তকে খড়গপুর শ্যামচরণ অঞ্চল থেকে পুলিশ পাকড়াও করে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শিবিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার মেদিনীপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হয়। আদালত অবিলম্বে ধর্ষণে অভিযুক্ত ৫৭ বছর বয়সী পৌরকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories