Friday, March 6, 2026
26.7 C
Kolkata

আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি ! প্রকৃতির অদ্ভুত খেয়ালে শীতের বিদায়

হঠাৎ ডাকলো মেঘ, এরপরই শিলাবৃষ্টি শহরের বুকে। ফেব্রুয়ারিতে প্রেমের মাসে, শীত শেষে বরফ উপভোগ করলো আলিপুরদুয়ার। বরফের শিলায় ঢেকে যায় ছাদ, রাস্তাঘাট, মাঠ।  

শীতের শেষে মুষলধারে বৃষ্টি হয় আলিপুরদুয়ারে, পাশাপাশি শুরু হয় শিলাবৃষ্টি। গতকাল রাত ৯ টা নাগাদ বদলাতে থাকে আলিপুরদুয়ারের আবহাওয়া। ঠান্ডা ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। একনাগাড়ে প্রায় দশ মিনিট অনবরত চলতে থাকে বৃষ্টিপাত। শিলাবৃষ্টির কারণে, চারিদিক শিলে ঢেকে যায়। এখনো অব্দি কোন ক্ষয়ক্ষতির  খবর সামনে আসেনি।

সাধারণত বসন্তকালেই এই ধরনের শিলাবৃষ্টি হয়ে থাকে। দক্ষিণ বঙ্গ, ঝাড়খন্ড বা উড়িষ্যা এই অঞ্চল গুলোতে শিলাবৃষ্টি সাধারণত দেখা যায়। পশ্চিমী ঝঞ্ঝা বসন্তকালে অর্থাৎ এই সময় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকা গুলিতে সরে আসে। যার কারনে জলীয় বাষ্প সৃষ্টি হয়। বিপরীতমুখী দুটো বায়ুর  সংঘাতের কারণে ঝড়ের এই ভয়াবহতা।

বিগত কয়েকদিন ধরে, আলিপুরদুয়ার ছাড়া রাজ্যের বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি দেখা গেছে। গত সপ্তাহে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের দাপট, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছিল। ঝড়ের দাপটে রাস্তার বড় গাছ এবং বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘনঘন শিলাবৃষ্টির কারণে চাষীদের দুশ্চিন্তা অনেক বেড়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories