Saturday, September 5, 2026
28 C
Kolkata

পানাগর কাণ্ডে গ্রেপ্তার বাবলু যাদব বাকি অভিযুক্তরা ঘটনার ৪ দিন পরেও অধরা

পানাগড় কান্ডের ৪ দিন পর অবশেষে পুলিশ গ্রেপ্তার করলো বাবলু যাদবকে। আসানসোলের নিঘা থেকে পুলিশ এই ব্যক্তিটিকে গ্রেপ্তার করে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করা হবে।

অভিযোগ ওঠে, এক মহিলা গাড়ি চালককে, মদ্যপ অবস্থায় কিছু যুবক ধাওয়া করে। অভিযোগ, অশ্রাব্য ভাষায় ক্রমাগত মহিলা গাড়ি চালককে উত্ত্যক্ত করতে থাকে ওই যুবকরা। তাদের হাত থেকে বাঁচতে, ভুল পথে গাড়ি নিয়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবতীর। 

তবে যুবতী গাড়ি চালককে উদ্দেশ্য করে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল, তা খারিজ করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, দুটি গাড়ির মধ্যে রেষারেষির কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কোন কারণে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো স্পষ্ট করে পুলিশের তরফ থেকে জানানো হয়নি।

জানা যাচ্ছে, ওই দুর্ঘটনায় মৃত যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে থাকা বাকি তিন আরোহীকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরপরেও তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে খুব একটা সন্তুষ্ট বোধ করছে না মৃতার পরিবারের লোকজনরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories