Saturday, September 5, 2026
30 C
Kolkata

তৃণমূলের অনুষ্ঠানের জন্য স্থগিত স্নাতক পরীক্ষা নিরব শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

গতকাল থেকে স্নাতক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ১লা মার্চে পরীক্ষা শুরু হওয়ার কথা বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়েছে। কিন্তু এরপর বিশ্ববিদ্যালয়ের কার্যকলাপে অসন্তুষ্ট হয় পড়ুয়া সহ শিক্ষকদের একাংশ। হঠাৎ করেই পরীক্ষা সংক্রান্ত দ্বিতীয়বার, নতুন বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয় পরীক্ষা শুরু হবে ৪ঠা মার্চ থেকে। এই বিজ্ঞপ্তির পর রীতিমতো শোরগোল পড়ে যায় পড়ুয়া ও শিক্ষক মহলে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিশেষ কারণ দেখিয়ে ১লা মার্চে পরীক্ষা শুরুর দিন বাতিল করে ৪ঠা মার্চ করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এসএফআই সহ অধ্যাপকদের একাংশ। অনুমান করা হচ্ছে, ১লা মার্চে কলকাতায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান মূলত পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির (WBCUPA) কেন্দ্রিক। সূত্র মারফত এও জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মনে করা হচ্ছে, ঠিক এই কারণেই বর্ধমানের প্রায় দেড়শো কলেজে স্নাতক পরীক্ষা ১লা মার্চে থেকে পিছিয়ে ৪ঠা মার্চ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories