Saturday, September 5, 2026
28 C
Kolkata

শিবরাত্রিতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাছের ঝোল রাখায় তাণ্ডব চালানো এবিভিপি

এবিভিপির তান্ডবে আতঙ্কিত দিল্লির সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়। শিবরাত্রির দিন এবিভিপি, দিল্লির সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করে। জারি করা নিয়ম ভেঙ্গে ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমিষ খাবার রাখা হয়, এমনটাই অভিযোগ করে এবিভিপির কিছু বহিরাগত দুষ্কৃতী। এরপর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলা চালায় এবিভিপির বহিরাগত দুষ্কৃতীরা। এবিভিপি-র এই তান্ডবের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অভিযোগ করেছে ক্যান্টিনে উপস্থিত সমস্ত খাবার ফেলে নষ্ট করা হয়। এমনকি ছাত্রীদের চুল ও জামা কাপড় ছিঁড়ে দিয়ে যৌন হেনস্থা করা হয়। সিসিটিভি ক্যামেরাতে স্পষ্ট দেখা গেছে এবিভিপি-র দুষ্কৃতীরা নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর অত্যাচার চালিয়েছে।

এসএফআই ঘটনার চূড়ান্ত নিন্দা করেছে। জানা যাচ্ছে এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণ মানুষের খাদ্যাভ্যাস কি হবে সে ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার কোন ব্যক্তি বিশেষ বা কোন রাজনৈতিক দলের নেই, এমনই দাবিতে ঘটনার তীব্র প্রতিবাদ করেছে এসএফআই। এসএফআইয়ের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে, কলেজে এই ধরনের অরাজতকতা কোনোভাবেই সহ্য করা হবে না। এর বিরুদ্ধে এসএফআইয়ের ছাত্র সংগঠন তীব্র প্রতিবাদ গড়ে তুলবে।  

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories