Saturday, September 5, 2026
28 C
Kolkata

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল জয়ের খুশিতে, কলকাতায় পানশালার নৈশ ভোজে চলছে বিশেষ ছাড়

বিগত বেশ কয়েকটি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের পরপর পরাজয়ের পর, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি সেমিফাইনাল জয়, নিঃসন্দেহে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার ঘটিয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। এছাড়া বিরাট কোহলির রাজকীয় ভঙ্গিমায় প্রত্যাবর্তন, সেমিফাইনাল জয়ের আনন্দকে আরও শতগুনে বাড়িয়ে তুলেছে। মোহাম্মদ সামির প্রত্যাবর্তন, বিরাট কোহলির প্রত্যাবর্তন, বঙ্গসন্তান বরুণ চক্রবর্তীর অসাধারণ পারফরমেন্স, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা সুনিশ্চিত করা সবমিলিয়ে একটা মেগা ম্যাচের সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।

মঙ্গলবার কর্মব্যস্ততার মাঝেও, কলকাতার নামিদামি কিছু পানশালা দশটা পর্যন্ত খেলা উপভোগ করতে বিশেষ খাবার এবং পানিয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও আয়োজন করা হয়েছিল, একটি বিশেষ টিভি স্ক্রিনের, যাতে গ্রাহকরা নৈশ ভোজ উপভোগ করার মাধ্যমে খেলা দেখতে পারে। কলকাতার পানশালা গুলিতে গ্রাহক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানশালার মালিক কর্তৃপক্ষরা।

এই উদ্যোগে বেজায় খুশি পানশালার প্রত্যেকটি গ্রাহক।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories