Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সিরিয়ায় সংঘর্ষে গত ২দিনে হাজারের ওপর নিহত

সিরিয়ায় সংঘর্ষে গত ২দিনে হাজারের ওপর নিহত 

সিরিয়ায় গত ২দিন ধরে চলা গোষ্ঠী-সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। গতবছর ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই, বহু-গোষ্ঠী ও বহু-সম্প্রদায়  বিশিষ্ট দেশটিতে গোষ্ঠী-সংঘর্ষের ঘটনা লেগেই রয়েছে। ব্রিটেনের সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসেব অনুযায়ী, সংঘর্ষে মোট ৭৪৫ জন সাধারন মানুষ, সরকারি নিরাপত্তা বাহিনীর ১২৫ জন ও আসাদ-পন্থী বাহিনীর ১৪৮ জন নিহত হয়েছেন। এখনো বহু জায়গায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়াকে কেন্দ্র করে আসাদ-পন্থী বাহিনী ও আসাদ-বিরোধী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। ক্ষমতা দখলের এই লড়াইতে, নতুন সরকারের সমর্থকরাও আসাদ-বিরোধী বাহিনীকে মদত দিচ্ছে।

প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল-আসাদের পুরনো ঘাঁটি ও ক্ষমতার কেন্দ্রস্থল লাতাকিয়া প্রদেশ লাগাতার চলতে থাকা এই সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাম্প্রতিক শুরু হওয়া এই রক্তপাত, বিগত ১৪ বছর ধরে চলতে থাকা সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যে ঘটে যাওয়া অন্যতম বড় ঘটনা বলে পর্যবেক্ষকদের অভিমত।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories