Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ফের উদ্ধার ট্রলি ব্যাগ বন্দি দেহ ! ট্যাক্সি চালকের সহযোগিতায় গ্রেপ্তার দুই অভিযুক্ত

আবারো ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা করা হয়। আহিরীটোলা পর এবার ঘোলায় মিলল ট্রলি ব্যাগ বন্দী দেহ। পুলিশ সূত্রে খবর, করণ সিংহ এবং কৃষ্ণরাম সিংহ নামক দুই ব্যক্তি নাগের বাজার থেকে একটি ট্যাক্সি ধরে।  সুটকেস সহ আরোহীদের দেখে সন্দেহ হয় ট্যাক্সি চালকের। এর পর পুলিশের টহলদারি দেখে পালিয়ে যায় করণ  সিংহ। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায়, সেখান থেকে আরেকটি ট্যাক্সি করে মুক্তারাম বাবু স্ট্রিটের দিকে পালিয়ে যায় করণ  সিংহ। পুলিশ ঘটনাস্থলে গ্রেপ্তার করে কৃষ্ণরাম সিংহ নামক অভিযুক্তকে। পরবর্তীতে পুলিশ কৃষ্ণরামের থেকে পলাতক করণ  সিংহের ফোন নম্বর সংগ্রহ করে জিপিএস লোকেশন অনুসরণের মাধ্যমে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে গ্রেপ্তার করে করণ সিং কে। 

ট্যাক্সি চালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আনুমানিক ৯:১৮ নাগদ দুই ব্যক্তি সুটকেস নিয়ে তার ট্যাক্সিতে ওঠে। সুটকেস দেখা মাত্রই সাম্প্রতিক আহিরীটোলার নৃশংস ঘটনা মনে পড়ে যায় তার। এরপর ঘটনাস্থলে পুলিশি টহলদারি দেখে হাবভাব পরিবর্তিত হয় ট্যাক্সি আরোহীদের। এরপর দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি তার। ঘটনাস্থল থেকে দুজনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় এই ট্যাক্সি চালক।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে মৃত ব্যক্তির নাম ভাগরাম সিংহ, বয়স ৫২ বছর। পেশায় কাপড় ব্যবসায়ী। বড়বাজার এলাকায় তার কাপড়ের দোকান। ঘটনার মূল অভিযুক্ত করণ সিংহ ভাগরামেরে কাছে টাকা পেতো। তাই প্রাথমিক ভাবে পুলিশ ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে অনুমান করছে। ট্যাক্সি চালকের উপস্থিত বুদ্ধি এবং চতুরতার জেরেই শেষমেষ ধরা পড়ল দুই খুনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories