Wednesday, October 21, 2026
25 C
Kolkata

দুর্নীতির জেরে ধুঁকছে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা, সুযোগের ফায়দা তুলছে বেসরকারি স্কুল গুলো

কলকাতা-সহ রাজ্যের নানান প্রান্তে প্রতিদিন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে বল্গাহীনভাবে বেড়ে চলেছে শিক্ষার খরচও। লাগামছাড়া এই খরচের সাথে পাল্লা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন রাজ্যের বাবা-মায়েরা।

আজকাল শহরের উচ্চ -মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর বাবা-মায়েরা চান তাদের সন্তানদের নামকরা, ঝাঁ চকচকে বেসরকারি স্কুলগুলোয় ভর্তি করাতে। একদিকে সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা, অন্যদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি- দিন দিন মানুষকে সরকারি শিক্ষাব্যবস্থা থেকে বিমুখ করছে। যাদের সামর্থ্য রয়েছে তারা ‘গুণগত-মানসম্পন্ন’ শিক্ষার আশায় নিজেদের সন্তানদের বেসরকারি স্কুলগুলোয় ভর্তি করাচ্ছেন। কিন্তু সেই ‘গুণগত-মানসম্পন্ন’ শিক্ষার অছিলায় নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের বেতন। এর ফলে শিক্ষাব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে সমাজের বিরাট বড় একটা অংশ।

পাশাপাশি, দীর্ঘদিন শিক্ষক-নিয়োগ না হওয়ার ফলে ও সঠিক পরিকাঠামোর অভাবে রাজ্যে বন্ধ হয়ে গেছে প্রায় আট হাজারেরও বেশি সরকারি প্রাথমিক স্কুল। ধুঁকছে অন্যান্য সরকারি মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলগুলোও। এই চূড়ান্ত অব্যবস্থারই অন্যায় সুযোগ নিচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, দাবি বিশেষজ্ঞদের। তাদের অভিযোগ, সরকার আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। তাদের এই নিষ্ক্রিয়তা ও নির্লিপ্ততা ইচ্ছাকৃত। 

স্কুলগুলোয় পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, চলছে দুর্নীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ- ফলে অনেক জায়গায় আবার স্কুল চললেও ঠিকমত ক্লাস হচ্ছে না। তারা আরও জানাচ্ছেন যে, ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ শিক্ষাব্যবস্থায় চলতে থাকা এই নৈরাজ্যের কারণে স্কুল-ছুট হয়ে যাচ্ছে প্রতিদিন। গত একদশক ধরে যেভাবে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, তার জন্যে দু-পয়সা রোজগারের আশায় গরিব ঘরের ছেলেরা যোগ দিচ্ছে হাতের কাজে আর মেয়েদেরকে পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।

এভাবে, সরকারের গাফিলতির কারণে সঙ্কটের মুখে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ, অন্ধকারে হারিয়ে যাচ্ছে কয়েকটি প্রজন্ম।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories