Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

হোলিতে সংখ্যালঘুদের মধ্যে ভয় সৃষ্টির চেষ্টার নিন্দা করলেন মেহবুবা মুফতি

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি হোলি উৎসবকে ” ভয়ের উৎসব ” পরিণত করার অভিযোগ তুলেছেন। তিনি শুক্রবার তার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, “কিছু ধর্মান্ধ ব্যক্তি হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে।” তিনি আরও বলেন, “হোলি আমার কাছে গঙ্গা-যমুনার মিলনের প্রতীক ছিল, কিন্তু এখন কিছু সাম্প্রদায়িক শক্তি এই উৎসবকে সংখ্যালঘুদের জন্য ভয়ের কারণ বানিয়েছে।”

মেহবুবা মুফতি জানান, ছোটবেলায় তিনি হোলি উৎসবের জন্য অপেক্ষা করতেন, যাতে হিন্দু বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করতে পারেন। কিন্তু বর্তমানে কিছু সাম্প্রদায়িক শক্তি এই উৎসবকে ভয় তৈরি করতে ব্যবহার করছে এবং এটি শাসক দলগুলোর সমর্থনে ঘটছে।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলিমদের হোলির দিন ঘরে থাকার নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিজেপি-আরএসএস নেতারা একের পর এক সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। রাজ্যের বিভিন্ন মসজিদে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে হোলির আনন্দ উদযাপন করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয়। এছাড়া, বিজেপি নেতা রঘুরাজ সিং মসজিদের কাছে ত্রিপল বসানোর নির্দেশ দিয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তারা মুসলমানদের ঘরে থাকার হুমকি দেওয়া হয়েছে।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শান্তি বজায় রাখার পরিবর্তে উত্তেজনা আরও বাড়াচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন মেহবুবা মুফতি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories