Saturday, September 5, 2026
28 C
Kolkata

মধ্যপ্রদেশে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, প্রকৃত তথ্য আড়াল করার অভিযোগ

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। বিধানসভায় পেশ করা স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২০টি ধর্ষণের অভিযোগ জমা পড়ছে এবং গত পাঁচ বছরে ধর্ষণের অভিযোগে ১৯% বৃদ্ধি দেখা গিয়েছে। বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকায় ধর্ষণের ঘটনা বেশি ঘটছে। তফসিলি জাতির মধ্যে ধর্ষণের অভিযোগ ১০%, তফসিলি উপজাতির মধ্যে ২৬%, এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে ২০% বেড়েছে।

এছাড়া, তফসিলি জাতি ও জনজাতির নারীদের উপর নির্যাতনের মামলা বেড়েছে। ২০২৪ সালে তাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা ২৩% এবং ২২% বৃদ্ধি পেয়েছে। তবে, পুলিশ সদর দফতর জানিয়েছে এই ধরনের মামলার সংখ্যা অনেক কম, যেখানে আসল সংখ্যা প্রায় ৩৮৩১টি বলে দাবি করা হচ্ছে। কিন্তু, তাদের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এ সংখ্যা মাত্র ৮৮৩টি বলে জানানো হয়েছে।

কংগ্রেস এই পরিস্থিতির সমালোচনা করে দাবি করেছে যে, সরকার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করছে। তাদের মতে, সরকারের দেওয়া তথ্য সঠিক নয় এবং নারী নির্যাতনের ঘটনা আসলে অনেক বেশি। মধ্যপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এই বিষয়ে আরও তদন্ত ও ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দরকার বলে জানানো হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories