Saturday, September 5, 2026
30 C
Kolkata

পেহেলগাঁও পরবর্তী বিভীষিকা: দেশে কাশ্মীরিদের উপর বাড়ছে হামলা

কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় কাশ্মীরি মুসলিমদের উপর আক্রমণ ক্রমশ বেড়েছে। সম্প্রতি উত্তরাখণ্ডের মুসৌরিতে দুই কাশ্মীরি শাল ব্যবসায়ীর উপর বজ্জরং দলের কিছু সদস্য নির্মমভাবে হামলা করে। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই দুই কাশ্মীরি যুবককে মারধর ও গালাগালি করছে। পুলিশ সাহায্য না করে উল্টো তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়।

পরে এই ঘটনার তিন জন অভিযুক্ত—সুরজ সিং, প্রদীপ সিং এবং অভিষেক উনিয়াল—কে গ্রেপ্তার করে উত্তরাখণ্ড পুলিশ।

এদিকে, আরও প্রায় ১৬ জন কাশ্মীরি ব্যবসায়ী, যারা কুপওয়ারার বাসিন্দা, তাদের ভয় দেখানো হয় এবং জোর করে ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। তারা এখন কাশ্মীরে ফিরে গেছে। অনেকে জানিয়েছেন, লক্ষাধিক টাকার মালপত্র ফেলে আসতে হয়েছে।

এই ঘটনার ফলে মুসৌরিতে কাশ্মীরি ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক এবং আর্থিক ক্ষতির ছবিও সামনে আসে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories