Saturday, September 5, 2026
28 C
Kolkata

“সনাতনী ছাড়া জমি বা বাড়ি বিক্রি করবেন না”—সৌমিত্র খাঁর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ

পশ্চিমবাংলায় বসবাসকারী পাকিস্তানিদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবি তে বাঁকুড়ার জেলাশাসক দফতর ঘেরাও করার ডাক দেয় বিজেপি। সেখানে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের একটি মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠে। তিনি বলেন, “সনাতনী ছাড়া জমি বা বাড়ি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া বাড়ি ভাড়া দেবেন না।” পাল্টা এই মন্তব্যে তৃণমূল দলের নেতারা বলছেন, বিজেপি রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে।

সোমবার, বাঁকুড়ার জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেওয়ার সময় সৌমিত্র খাঁ মাইক হাতে এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন ,ভবিষ্যতে এই রাজ্যের ছেলে-মেয়েরা অন্য রাজ্যে চলে গেলে, রোহিঙ্গারা বা অন্যদের দখলে চলে যেতে পারে বাড়ি। কলকাতার ৯০% বাড়ি এভাবেই দখল হয়ে গেছে বলে তিনি জানান। তার এই মন্তব্যে নিয়ে রাজ্যে জুড়ে বিতর্ক ছড়িয়েছে এবং বিরোধীরা এটিকে সাম্প্রদায়িক উস্কানি বলে দাবি করেছে।

সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে তিনি সমালোচনা করেছিলেন। রবিবার তিনি সাংবাদিক বৈঠকে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলতেও ছাড়েননি সাংসদ সৌমিত্র খাঁ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories