Saturday, September 5, 2026
30 C
Kolkata

মে মাস মানেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক, বঙ্গোপসাগরে চোখ আবহাওয়াবিদদের

২০০৯ সালের ২৫ মে ‘আয়লা’ ঝড় সুন্দরবনে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছিল। এরপর ফণী, আমফান ও ইয়াস—মে মাসে একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের ওপর আঘাত করেছে। এবছরও সেই উদ্বেগ ফিরে এসেছে। আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অচিরেই একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময় ঝড় তৈরির জন্য সবচেয়ে অনুকূল। পূর্বা দিক থেকে আসা আর্দ্র বাতাস নিম্নচাপকে শক্তিশালী করতে সহায়তা করে। তাই ১৬ থেকে ২২ মে’র মধ্যে যদি কোনো নিম্নচাপ সৃষ্টি হয়, তবে তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়া অপ্রত্যাশিত নয়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, পরবর্তী ৩-৪ দিন খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমিয়ে আনতে পারে।

১৩ মে শহরে হালকা বৃষ্টি এবং বাতাস বইতে পারে, ১৪ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ ও ১৬ মে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই মে মাসেও বাংলার মানুষের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories