Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতিতে, বিদেশী শক্তির প্রভাবকে ভালো চোখে দেখছে না সিপিএম-কংগ্রেস

পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বিরতিতে সহমত নয় বিরোধীরা। গত শনিবার সাংবাদিক সম্মেলনে যুদ্ধবিরতির কথা, প্রথম ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে ট্রাম্প এও দাবি করেন, তার নির্দেশ অনুযায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত সরকার। আর ঠিক এখানেই ক্ষোভে ফেটে পড়ছে বিরোধী রাজনৈতিক দলগুলি ও ভারতের সাধারণ মানুষের একাংশ।

গত সোমবার রাত আটটা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভাষণ শুরু হওয়ার কয়েক মিনিট আগে শেষ হয় ট্রাম্পের ভাষণ। ট্রাম্পের আগ্রাসনকে নস্যাৎ করা তো দূরের কথা, ট্রাম্প প্রসঙ্গে একটি মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী। 

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, সিঁদুরের সঙ্গে সওদা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের সমস্যা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের মধ্যস্থতা প্রসঙ্গকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে কংগ্রেস। টুইটার অ্যাকাউন্টে (এক্স) একটি ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা পবন খেরা। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায় “ট্রাম্পের কথায় সংঘর্ষবিরতি? কীভাবে? অপারেশন সিঁদুর তাঁর জন্য বন্ধ করেছেন? সিঁদুরের সঙ্গে সওদা করলেন আপনি? এই দেশে সিঁদুরের গুরুত্ব অনেক, ভুলে গেলেন!” ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন।

ঘটনা প্রসঙ্গে মোদি সরকারকে তীব্র বিরোধিতা করতে পিছুপা হয়নি সিপিআইএম। যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে উদ্বেগ জনক বলে মনে করছে সিপিআইএম। সরকারের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন সিপিআইএমের সাধারণ সম্পাদক মারিয়াম আকেলজান্ডার বেবি।

দিনের শেষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতিতে বিদেশী শক্তির প্রভাতকে ভালো চোখে দেখছে না বিরোধীরা।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories